ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬
সময় সংগ্রাম

Tusar Chandra Roy

Tusar Chandra Roy

জেলা প্রতিনিধি


মুক্তাগাছায় ভোটার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 আওয়ামী সরকারের আমলে গণতন্ত্র হত্যা ,বাক স্বাধীনতা হরণসহ ভোটারবিহীন সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ও ঐতিহাসিক জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী সংস্কার কমিশন প্রণীত সুপারিশকল্পে ১মবারের মতো আসন্ন ‎গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন '২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ,অংশগ্রহণমুল- ক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশ এর সাথে ময়মনসিংহের মুক্তাগাছায় গণভোট ও ভোটার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে চলমান উক্ত কর্মসূচি'র অংশ হিসেবে গতকাল ৩নং তারাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠেয় ভোটার অবহিতকরণ সভার সভাপতি, স্থানীয় ইউপি প্রশাসক ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিকেল ৩টায় শুরু হওয়া উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সহকারী কমিশনার ( ভূমি ) লুবনা আহমেদ লুনা , নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নেওয়াজ অপু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম , উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম , অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান , প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সুশীল সমাজ, শিক্ষক, জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষ নির্বিশেষে ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। ‎স্থানীয় ইউপি প্রশাসনিক কর্মকর্তা শিরিন আখতারের সঞ্চালনায় ‎অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদত্ত (ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।‎(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।‎(গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।‎(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন সম্বলিত হ্যাঁ ও না সূচক জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার, বাস্তবায়ন, আদেশ ২০২৫ ) এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত ও 'তত্ত্বাবধায়ক সরকার,নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন ( পিএসসি ) গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করবে , সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোটের বিধান চালু হবে , বিরোধী দল থেকে ডেপুটি স্পীকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যসহ ১১ দফা সুপারিশ সম্বলিত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন '২৬ 'দেশের চাবি আপনার হাতে' খচিত লিফলেট বিতরণ করা হয়। ‎বিধি দ্বারা আরোপিত সার্বিক নির্বাচনী আচরণ (যেমন-মোটর শোভাযাত্রা, প্যানা-ব্যানার-ফেস্টুন- পোস্টার ব্যবহার, নির্বাচনী সভা/গণ জমায়েত/উৎকোচ/উপঢৌকন প্রদান ও গ্রহণ/নির্ধারিত সময়ের অধিক প্রচার/সোশাল মিডিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে উস্কানিমূলক/ব্যক্তি আক্রোশ/আধিপত্য বিস্তারসহ সার্বিক নির্বাচন আচরণবিধি ভঙ্গের উপর আইনি বিধিনিষেধ এর উপর বিশদ আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নেওয়াজ অপু । প্রধান অতিথি কৃষ্ণ চন্দ্র উক্ত অবহিতকরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রশ্নের মাধ্যমে বিষয়ভিত্তিক তাদের অনুভূতি/ধারণা সম্পর্কে ওয়াকিবহাল হন এবং ধন্যবাদ জানান। উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম উপস্থিত সকলের উদ্দেশ্যে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর সার্বিক ধারণা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের পটভূমির উপর বিশদ আলোচনা ও আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটারের নিজস্ব মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।‎উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি '২৬ ইং এই আসনের ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে মোট ৩ লক্ষ ৮৭ হাজার ৯২৫ জন নারী ও পুরুষ ভোটারসহ ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার ১০৪টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৭.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।উক্ত অবহিতকরণ সভা শেষে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও অত্র ইউপি'র বেশ কিছু ভোটকেন্দ্র পরিদর্শন ও স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করা হয় । বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহঃ কমিঃ (ভূমি) আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্ধুদ্ধকরণ ও সার্বিক আইনশৃঙ্খলা বজায়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের তথ্যভিত্তিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। সভাপতির সমাপনী বক্তব্যে তানভীর আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার , আর্থ সামাজিক উন্নয়ন , দারিদ্র্য বিমোচন, জুলাই বিপ্লব তথা সংবিধান ( সংশোধিত ) সমুন্নত রাখা , আইনি ন্যায্যতা , আত্মনির্ভরশীল সম্ভাবনাময় সোনার বাংলাদেশ বিনির্মানে ভোটারসহ সকল নাগরিকের দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেন।

মুক্তাগাছায় ভোটার অবহিতকরণ সভা অনুষ্ঠিত