ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬
সময় সংগ্রাম

শেখ মোঃ কারিমুল ইসলাম

শেখ মোঃ কারিমুল ইসলাম


সুন্দরবন থেকে আসা হরিণ গ্রাম থেকে উদ্ধার।

পুর্ব সুন্দরবন থেকে পথ হারিয়ে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। আজ রোববার দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দারা হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদী পার হয়ে হরিণটি চিলা ইউনিয়নের তেলিগালি এলাকার জনপদে ঢুকে পড়ে।  হরিণ টিকে ঘুরতে দেখে স্থানীয়রা সেটিকে ধরার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর এলাকাবাসী সম্মিলিতভাবে হরিণটিকে কোনো প্রকার আঘাত ছাড়াই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।হরিণটি উদ্ধারের খবর তাৎক্ষণিকভাবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিজেদের জিম্মায় নেয়। বন কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত হরিণটি একটি প্রাপ্তবয়স্ক চিত্রা হরিণ এবং এটি শারীরিকভাবে সুস্থ রয়েছে।চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, সুন্দরবনের কোলঘেঁষা এলাকা হওয়ায় মাঝেমধ্যেই বাঘ, হরিণ কিংবা অজগর লোকালয়ে চলে আসে। তবে বন্যপ্রাণী হত্যা না করে সেগুলোকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেওয়া এখন তাঁদের অভ্যাসে পরিণত হয়েছে।এলাকাবাসীর সচেতনতার প্রশংসা করে বন বিভাগের এক কর্মকর্তা বলেন বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের এই ইতিবাচক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। হরিণটিকে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আবারও সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।"

সুন্দরবন থেকে আসা হরিণ গ্রাম থেকে  উদ্ধার।