প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিবাদে নিরস্ত্রকারী নারী নিহত
নাঈম ||
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে সৃষ্ট বিবাদে হস্তক্ষেপ করতে গিয়ে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এলাকার কয়েকজন যুবকের মধ্যে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় পাশের বাড়ির বাসিন্দা সাবিনা ইয়াসমিন পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে তিনি হামলার শিকার হন।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।নিহত সাবিনা ইয়াসমিনের পরিবার এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
উপদেষ্টা: লায়ন্স.ড.মোঃ আলী আকবর হোসেন
সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
সম্পাদক: সৈয়দ সাইফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ জাফর আলম
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম