প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
ফরিদপুরের প্রখ্যাত পীর ও দরবার শরিফের খাদেম মরহুম হযরত আমীর আলী শিকদার আল চিশতি নিজামী রঃ-এর ইন্তেকাল
লায়ন্স.ড.মোঃ আলী আকবর হোসেন, উপদেষ্টা ||
স্টাফ রিপোর্টার | সময় সংগ্রাম | ফরিদপুরস্বেচ্ছাসেবী গণমাধ্যম ও মানবাধিকার কর্মী জেলা শাখা ফরিদপুর কমিটির সদস্য এবং ফরিদপুর জেলার সিনিয়র সাংবাদিক জনাব মোঃ মোয়াজ্জেম শিকদার-এর সম্মানিত পিতা, ফরিদপুরের প্রখ্যাত পীর ও ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম হযরত আমীর আলী শিকদার আল চিশতি নিজামী (রঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি ১৪ জানুয়ারি ২০২৬ ইং, রাত ১২টা ১৫ মিনিটে ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বগঙ্গাবর্দী শিকদার বাড়ি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।মরহুম হযরত আমীর আলী শিকদার আল চিশতি নিজামী (রঃ) ছিলেন পীর-আওলিয়া মহলের একজন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি তার পিতা মরহুম হযরত গোলাম আলী শিকদার আল চিশতি নিজামী (রঃ)-এর নামে প্রতিষ্ঠিত ও পরিচালিত দরবার শরিফের খাদেম ও তত্ত্বাবধায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তার পরিচালনায় দরবার শরিফটি ফরিদপুরসহ দেশজুড়ে অসংখ্য ভক্ত, আশেক ও গুণগ্রাহীর আস্থার কেন্দ্রে পরিণত হয়।ধর্মীয় শিক্ষা প্রচার, মানবসেবা, নৈতিকতা ও আধ্যাত্মিক চর্চায় তিনি আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ফরিদপুর জেলার উঁচু-নিচু সকল শ্রেণির মানুষের কাছে তিনি একজন বিনয়ী, ধর্মভীরু ও গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত ছিলেন।মৃত্যুকালে তিনি ৫ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্তবৃন্দ ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে ফরিদপুর জেলা জুড়ে ধর্মীয়, সামাজিক ও সাংবাদিক মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দেশ-বিদেশের সকল মুসলমানের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।দৈনিক সময় সংগ্রাম পরিবার মরহুম হযরত আমীর আলী শিকদার আল চিশতি নিজামী (রঃ)-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবার-পরিজন ও ভক্তবৃন্দকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।আমিন।
উপদেষ্টা: লায়ন্স.ড.মোঃ আলী আকবর হোসেন
সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
সম্পাদক: সৈয়দ সাইফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ জাফর আলম
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম