প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলীকদমে পুলিশের যৌথ চেকপোস্ট কার্যক্রম জোরদার।
মোঃ নুরুল আলম ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলীকদমে পুলিশের যৌথ চেকপোস্ট কার্যক্রম জোরদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে আলীকদম থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বিত টিম। যৌথ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের আওতায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন প্রবেশপথে একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।চেকপোস্টগুলোতে মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহন তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন নিয়মিতভাবে যাচাই করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আইন অমান্যকারী ও সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণকে আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হচ্ছে।স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আলীকদম থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজনে তা আরও জোরদার করা হবে।
উপদেষ্টা: লায়ন্স.ড.মোঃ আলী আকবর হোসেন
সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
সম্পাদক: সৈয়দ সাইফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ জাফর আলম
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম