প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
মধুখালি আর্মি ক্যাম্প কর্তৃক অস্ত্র ও এ্যামু সহ ০১ জনকে গ্রেপ্তার।
লায়ন্স.ড.মোঃ আলী আকবর হোসেন, উপদেষ্টা ||
২০ জানুয়ারী ২০২৬ ইং মঙ্গলবার আনুমানিক ০৪:০০ ঘটিকায় মধুখালী উপজেলা আর্মি ক্যাম্প কর্তৃক ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদীয়া গ্রামে অভিযান পরিচালনা করে কথিত সাংবাদিক মোঃ জহির মোল্লা, পিতা: মোঃ লতিফ মোল্লা, সাং- বসুনরসিংহদীয়া, ফরিদপুরকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি সহ আটক করা হয়।স্থানীয় সুত্রে জানা যায়,কথিত সাংবাদিক জহির অপরাধীদের পক্ষ নিয়ে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছিলো।ক্যাম্প সুত্রে জানা যায়, আটককৃত কথিত সাংবাদিক অনলাইনে 'বঙ্গ টিভি' এবং 'দৈনিক কৃষাণী কণ্ঠ' নামক পেজ খুলে সাংবাদিকতা করতেন। যার কোন নিবন্ধন নেই। তিনি মোটরসাইকেলের সামনে সাংবাদিক স্টিকার লাগিয়ে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদাবাজি করতেন। আটকৃতকে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
উপদেষ্টা: লায়ন্স.ড.মোঃ আলী আকবর হোসেন
সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
সম্পাদক: সৈয়দ সাইফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ জাফর আলম
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম