প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
তেঁতুলঝোড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
ঠাকুর প্রসাদ রায় ||
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ শে জানুয়ারি সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ, সেবা প্রত্যাশী জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা গ্রাম আদালতের গুরুত্ব, কার্যক্রম, মামলা নিষ্পত্তির সহজ পদ্ধতি ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা সভায় আরও জানানো হয়, গ্রাম আদালতের মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারি ছোটখাটো বিরোধ নিষ্পত্তি হওয়ায় আদালতের উপর চাপ কমছে এবং গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় থাকছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর উজ্জ্বলা ক্লারা রয় ও ঠাকুর প্রসাদ রায়।
প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানানো হয়।
উপদেষ্টা: লায়ন্স.ড.মোঃ আলী আকবর হোসেন
সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
সম্পাদক: সৈয়দ সাইফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ জাফর আলম
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম