প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
ভেল্লাপাড়া তালীমুল কোরআন একাডেমির বার্ষিক সভা সম্পন্ন।
লায়ন সাজ্জাদ হোসাইন টিপু ||
পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী জিরি ইউনিয়নে আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে পরিচালিত ভেল্লাপাড়া তা'লীমুল কুরআন একাডেমি-র বার্ষিক সভা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৪ জানুয়ারি ২০২৬ ) একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়।সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স এর সহসভাপতি, শান্তিরহাট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও পটিয়া এস এ টিভি'র চেয়ারম্যান লায়ন হাজী নুরুল আলম সাহেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্ষুদে ধারাভাষ্যকার সাইফুদ্দীন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তৈয়ব। বক্তারা তাদের বক্তব্যে আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং একাডেমির শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,ডাক্তার এমদাদুল হাসান,অত্র একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালাক,মোঃ আরিফ উদ্দীন, মোহাম্মদ সেলিম, এন.এম জাহাঙ্গীর, মোস্তফা নুর বাপ্পি।ফারুক ফয়সাল, বিশিষ্ট ব্যবসায়ী নছরুল্লাহ খান রাশেদ, আনোয়ার হোসেন, লায়ন সাজ্জাদ হোসাইন টিপু, তরুণ সমাজ সেবক তৌহিদ তুহিন, মোহাম্মদ বেলাল, সাইদুর রহমান, আলহাজ্ব কবির, মোহাম্মদ জালাল, মাওলানা ফুজাইরুল্লাহ।একরামুল হক, হাফেজ দিদারুল আলম,মোঃ মনসুর , সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এবারের আয়োজনে একাডেমির প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যেসব শিক্ষার্থী গড়ে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে, এমন ৫২ জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তাদের হাতে শিক্ষা সামগ্রী ও ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আয়োজিত হয় ওয়াজ মাহফিল। এতে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ইসলামের মর্মবাণী তুলে ধরেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উপদেষ্টা: লায়ন্স.ড.মোঃ আলী আকবর হোসেন
সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
সম্পাদক: সৈয়দ সাইফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ জাফর আলম
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম