প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে এর উদ্যোগে পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ।
আশরাফুল ইসলাম চৌধুরী সুমন, সিলেট বিভাগের বুরো চীফ ||
আসাদুজ্জামান আপেল পঞ্চগড়পঞ্চগড় সদর হাফিজাবাদ ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার (27 জানুয়ারি) বিকেল তিনটায় ঠেকরপাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে মফস্বল সাংবাদিক ইউনিয়ন পঞ্চগড় জেলা (বিএমইউজে) এর উদ্যোগে '''মানবতার পাশে আমরা শীতার্ত মানুষের পাশে '''এই স্লোগানে অত্র এলাকার গরীব ,অসহায় ,ও দুঃস্থ ,মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।শীতবস্ত্র বিতরণকালে অত্র এলাকার বসবাসকারী গৃহহীন, পথশিশু ,ও হতদরিদ্র ,মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন উক্ত সংগঠনের কর্মীবৃন্দ । প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে।কম্বল পেয়ে আবুল বাশার জানান, আমাদের পঞ্চগড়ে প্রচন্ড ঠান্ডা ,এই ঠান্ডায় কোন কাজ করা যায় না ,তাই এই কম্বলটি আমার জন্য খুব উপকারে লাগবে রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা করে আমি এই কম্বল পেয়ে আমি অনেক খুশি। অত্র এলাকার মোমেনা বেগম জানান, আর কাঁপানো মাঘে আমরা ঠান্ডা পাচ্ছি, বিশেষ করে সন্ধ্যার পরে ঠান্ডা বাতাসে আমাদের হাত-পা জড়সড়ো হয়ে যায়, তাই আজকে এই কম্বল পেয়ে কিছুটা হলেও ঠান্ডা নিবারন করা যাবে। অত্র এলাকাবাসীর মধ্যে ভুবন দাস কম্বল পেয়ে আরো জানায়, আমার এই কম্বলটি আমি ও আমার ছোট একটি বাচ্চা আছে , রাতে খুব কষ্ট করে থাকি তাই এই কম্বল পেয়ে খুব উপকৃত হইলাম এই ঠান্ডায় জর্জরিত অবস্থা । কিছুটা হলেও এই কম্বল আমাকে উপকৃত করবে। পরিশেষে সাংবাদিক পরিষদের সার্বিক তত্ত্বাবধায়নে জনাব মোঃ আব্দুল হাই (হেলাল) এবং মফস্বল সাংবাদিক ইউনিয়নের কর্মীবৃন্দ প্রতি বছর গরিব ,অসহায় সুবিধা বঞ্চিত , ও দুস্থ মানুষের মাঝে ভবিষ্যতেও সার্বিক উন্নয়নমূলক কাজ করবেন এবং তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান । এই মহ ৎ ও উদার কাজের জন্য অএ এলাকাবাসী মফস্বল সাংবাদিকদের ভয়ুষীপ্রশংসা ও দোয়া কামনা করেন।
উপদেষ্টা: লায়ন্স.ড.মোঃ আলী আকবর হোসেন
সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
সম্পাদক: সৈয়দ সাইফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ জাফর আলম
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম