ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সময় সংগ্রাম

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে ১০২ তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম চৌধুরী সুমন সিলেট বিভাগীয় প্রতিনিধি মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল সবুজবাগ টমটম স্ট্যান্ড অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে দুই ঘণ্টাব্যাপী শতাধিক নারী ও পুরুষের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাৎক্ষণিক ফলাফল জানিয়ে দেওয়া হয়।ক্যাম্পেইনে টেকনেশিয়ান হিসেবে উপস্থিত থেকে ব্লাড গ্রুপ নির্ণয় করেন সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম,  সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য জাহেদ হাসান, আরিয়ান আহমেদ লতিফ, মোঃ রাকিব ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ।শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র সভাপতি মঈনুল ইসলাম জানান, মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে ১০২ তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত