ঢাকা    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সময় সংগ্রাম

ইপিজেড এলাকায় সংঘবদ্ধ ছিনতাই: দুই কুখ্যাত সদস্য গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও টাকা

আহমদ রেজা
আহমদ রেজা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইপিজেড এলাকায় সংঘবদ্ধ ছিনতাই: দুই কুখ্যাত সদস্য গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও টাকা
ইপিজেড এলাকায় সংঘবদ্ধ ছিনতাই: দুই কুখ্যাত সদস্য গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও টাকা

ইপিজেড এলাকায় সংঘবদ্ধ ছিনতাই: দুই কুখ্যাত সদস্য গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও টাকা

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: (আহমদ রেজা) 

চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই কুখ্যাত সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রামস্থ গোবিন্দগঞ্জ কালীতলা শ্রমজীবী সমবায় সমিতির ম্যানেজার কফিলুল ইসলাম গত ৮ জানুয়ারি ২০২৬ বিকাল আনুমানিক ২টা ৫০ মিনিটে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে মোট ৩ লক্ষ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে অফিসে যাওয়ার পথে ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট, মাদ্রাজী শাহ রোড, সেলস কলোনি এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ছিনতাইকারীরা তার পথরোধ করে।

ছিনতাইকারীরা ভুক্তভোগীকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা সম্পূর্ণ নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত ওসি বিপিএম জনাব আতিকুল ইসলামের দিকনির্দেশনায় সিইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে মাদ্রাজী শাহ রোড এলাকা থেকে মোঃ কফিল উদ্দিন (৩২) ও নূর উদ্দিন প্রকাশ সেকুল (৩৬)–কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা এবং ছিনতাইকৃত নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, ছিনতাইকৃত টাকার ৬০ হাজার টাকা দিয়ে তারা ২টি OPPO A3X ও ১টি Redmi 15C মোবাইল ফোন ক্রয় করেছে এবং ৩০ হাজার টাকা ক্যাসিনো খেলায় হারিয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয় আসামিই চট্টগ্রাম মহানগরের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ইপিজেড ও পতেঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় মামলা অন্তর্ভুক্ত।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ছিনতাই সংক্রান্ত অপরাধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

দাখিলকারী:

অফিসার ইনচার্জ

ইপিজেড থানা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

আপনার মতামত লিখুন

সময় সংগ্রাম

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইপিজেড এলাকায় সংঘবদ্ধ ছিনতাই: দুই কুখ্যাত সদস্য গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও টাকা

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম