>গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পরও পুলিশের তদন্তে অগ্রগতি নেই
গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা থেকে প্রায় দুই মাস আগে সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের একটি বাজাজ ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি হয়। চুরির পর তিনি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেও এখনও মোটরসাইকেল উদ্ধার হয়নি।
মোটরসাইকেলের বিবরণ:
রেজিস্ট্রেশন: গাজীপুর-মেট্রো-ল-১১-৪৮১০
ইঞ্জিন নম্বর: DHXPRE51875
-চেসিস নম্বর: PSUA11CY6RTG54213
ঘটনাটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকেও অবহিত করা হয়। তিনি গাজীপুর মহানগরী পুলিশকে (জিএমপি) মৌখিকভাবে মোটরসাইকেল উদ্ধারের নির্দেশ দিলেও এখনও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি।
তদন্তকারী অফিসার আমিনুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরির চক্র ধরার কার্যক্রম চলমান রয়েছে। তবে স্থানীয় সাংবাদিক সমাজ পুলিশের তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে মোটরসাইকেল উদ্ধারে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোরালো অনুরোধ জানিয়েছেন।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন