ঢাকা    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সময় সংগ্রাম

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটি দল জনগণকে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

............

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মোঃ সোহানুর রহমান সোহান

 শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ জানুয়ারি ২০২৬ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সারাদেশে জনগণকে প্রতারণা করছে। তারা মামলা বাণিজ্য করেছে এবং এখন ভোটের বিনিময়ে মামলা তুলে নেওয়ার কথা বলছে, যা স্পষ্ট প্রতারণা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পেট্রল পাম্প চত্বরে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সমর্থনে গণসংযোগ ও নির্বাচনী পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে।

তিনি সব রাজনৈতিক মতের মানুষকে ‘শাপলা কলি’ প্রতীকের নেতৃত্বে নতুন করে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শাপলা কলি সবার সঙ্গে ইনসাফ ও ন্যায়বিচার নিশ্চিত করবে।মতিনি বলেন, এই নির্বাচনের সঙ্গে গণভোটও জড়িত। 

জনগণকে বিচার-বিশ্লেষণ করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, দলের সদস্য ব্যারিস্টার নূরুল হক এবং মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি - এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ। 

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি - এনসিপির বিভাগীয়, জেলা, শ্রীমঙ্গল কমলগঞ্জের দলীয় নেতা কর্মীরা।

আপনার মতামত লিখুন

সময় সংগ্রাম

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটি দল জনগণকে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মোঃ সোহানুর রহমান সোহান

 শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ জানুয়ারি ২০২৬ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সারাদেশে জনগণকে প্রতারণা করছে। তারা মামলা বাণিজ্য করেছে এবং এখন ভোটের বিনিময়ে মামলা তুলে নেওয়ার কথা বলছে, যা স্পষ্ট প্রতারণা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পেট্রল পাম্প চত্বরে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সমর্থনে গণসংযোগ ও নির্বাচনী পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে।

তিনি সব রাজনৈতিক মতের মানুষকে ‘শাপলা কলি’ প্রতীকের নেতৃত্বে নতুন করে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শাপলা কলি সবার সঙ্গে ইনসাফ ও ন্যায়বিচার নিশ্চিত করবে।মতিনি বলেন, এই নির্বাচনের সঙ্গে গণভোটও জড়িত। 

জনগণকে বিচার-বিশ্লেষণ করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, দলের সদস্য ব্যারিস্টার নূরুল হক এবং মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি - এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ। 

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি - এনসিপির বিভাগীয়, জেলা, শ্রীমঙ্গল কমলগঞ্জের দলীয় নেতা কর্মীরা।

সময় সংগ্রাম

সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম