ঢাকা    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সময় সংগ্রাম

দৌলতপুর উপজেলার বিভিন্ন কলকারখানায় বিএনপির নির্বাচনী প্রচারণা ধানের শীষে ভোট চাইলেন শামীম রেজা মোল্লা।

............

তানভীর আজাদ দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

দৌলতপুর উপজেলার বিভিন্ন কলকারখানায় নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলার সাবেক সহ-সভাপতি ও জনপ্রিয় জননেতা মোঃ শামীম রেজা (মোল্লা) আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংসদীয় আসন ৭৫ কুষ্টিয়া-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার পক্ষে প্রচারণা চালিয়েছেন।এরই ধারাবাহিকতায় তিনি মরিয়ম সিমেন্ট শীট ও মরিয়ম প্লাইউড কারখানায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।

প্রচারণাকালে মোঃ শামীম রেজা (মোল্লা) বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের সরাসরি প্রণোদনা, সার-বীজ ও কৃষি উপকরণে সহায়তা নিশ্চিত করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ফ্যামেলি কার্ড চালুর মাধ্যমে স্বল্প ও মধ্য আয়ের পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আরিফ খন্দকার। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে বক্তারা বলেন, কুষ্টিয়া-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

আপনার মতামত লিখুন

সময় সংগ্রাম

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

দৌলতপুর উপজেলার বিভিন্ন কলকারখানায় বিএনপির নির্বাচনী প্রচারণা ধানের শীষে ভোট চাইলেন শামীম রেজা মোল্লা।

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

তানভীর আজাদ দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

দৌলতপুর উপজেলার বিভিন্ন কলকারখানায় নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলার সাবেক সহ-সভাপতি ও জনপ্রিয় জননেতা মোঃ শামীম রেজা (মোল্লা) আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংসদীয় আসন ৭৫ কুষ্টিয়া-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার পক্ষে প্রচারণা চালিয়েছেন।এরই ধারাবাহিকতায় তিনি মরিয়ম সিমেন্ট শীট ও মরিয়ম প্লাইউড কারখানায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।

প্রচারণাকালে মোঃ শামীম রেজা (মোল্লা) বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের সরাসরি প্রণোদনা, সার-বীজ ও কৃষি উপকরণে সহায়তা নিশ্চিত করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ফ্যামেলি কার্ড চালুর মাধ্যমে স্বল্প ও মধ্য আয়ের পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আরিফ খন্দকার। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে বক্তারা বলেন, কুষ্টিয়া-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

সময় সংগ্রাম

সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম