ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সময় সংগ্রাম

ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের ওসিইসিএফ ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী ঐতিহ্য ও গৌরবের যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ জানুয়ারি এমইএস কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের বিএনসিসি প্লাটুনের প্রায় তিন শতাধিক প্রাক্তন ক্যাডেট অংশ নেন।

বর্ণিল আয়োজনে ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের ২০ বছর পূর্তি

ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের (ওসিইসিএফ) ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী ঐতিহ্য ও গৌরবের যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ জানুয়ারি এমইএস কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের বিএনসিসি প্লাটুনের প্রায় তিন শতাধিক প্রাক্তন ক্যাডেট অংশ নেন।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় ক্যাম্প ফায়ারের মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথম দিনের আয়োজনে প্রোগ্রামের থিম সং পরিবেশন, আয়োজন আহ্বায়ক ও এক্স ক্যাডেটদের বক্তব্য, উদ্বোধনী বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা। এ সময় মুখ্য আলোচক ছিলেন ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য সালাহউদ্দিন মো. রেজা, মেজর (অব.) রতন দাশ, মেজর কলিমুল্লাহ এবং ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিএনসিসি অফিসার।

এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর্ণফুলী এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) শওকতুল মেহের, ২/লেফটেন্যান্ট আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী (বিএনসিসিও) ও মেজর নাজমুল হুদা (বিএনসিসিও)।

দ্বিতীয় দিন ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল থেকেই কলেজ ক্যাম্পাস ছিল মুখর। সকাল ৯টায় র‍্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এদিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন ভিডিও বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও নতুন কমিটির শপথ পাঠ অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্মৃতিচারণ, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য, পুরস্কার বিতরণ এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এ দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসিইসিএফ-এর স্থায়ী পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদুর রহমান (রাসেল), মহাসচিব ও নির্বাহী কমিটির সভাপতি মিজানুর রহমান সজীব, সাংগঠনিক সচিব এস এম জুলফিকার আলী, তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান এবং অর্থ সচিব ও অনুষ্ঠান আহ্বায়ক এটিএম কাউসার হাবীব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই দশকের এই পথচলায় ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরাম শুধু একটি সংগঠন নয়- বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক বন্ধনের একটি শক্ত ভিত্তি গড়ে তুলেছে।

আয়োজকদের মতে, এই ২০ বছর পূর্তি ভবিষ্যতে সংগঠনটির আরও সুসংগঠিত ও কার্যকর পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

সময় সংগ্রাম

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের ওসিইসিএফ ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী ঐতিহ্য ও গৌরবের যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ জানুয়ারি এমইএস কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের বিএনসিসি প্লাটুনের প্রায় তিন শতাধিক প্রাক্তন ক্যাডেট অংশ নেন।

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের (ওসিইসিএফ) ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী ঐতিহ্য ও গৌরবের যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ জানুয়ারি এমইএস কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের বিএনসিসি প্লাটুনের প্রায় তিন শতাধিক প্রাক্তন ক্যাডেট অংশ নেন।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় ক্যাম্প ফায়ারের মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথম দিনের আয়োজনে প্রোগ্রামের থিম সং পরিবেশন, আয়োজন আহ্বায়ক ও এক্স ক্যাডেটদের বক্তব্য, উদ্বোধনী বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা। এ সময় মুখ্য আলোচক ছিলেন ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য সালাহউদ্দিন মো. রেজা, মেজর (অব.) রতন দাশ, মেজর কলিমুল্লাহ এবং ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিএনসিসি অফিসার।

এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর্ণফুলী এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) শওকতুল মেহের, ২/লেফটেন্যান্ট আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী (বিএনসিসিও) ও মেজর নাজমুল হুদা (বিএনসিসিও)।

দ্বিতীয় দিন ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল থেকেই কলেজ ক্যাম্পাস ছিল মুখর। সকাল ৯টায় র‍্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এদিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন ভিডিও বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও নতুন কমিটির শপথ পাঠ অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্মৃতিচারণ, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য, পুরস্কার বিতরণ এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এ দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসিইসিএফ-এর স্থায়ী পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদুর রহমান (রাসেল), মহাসচিব ও নির্বাহী কমিটির সভাপতি মিজানুর রহমান সজীব, সাংগঠনিক সচিব এস এম জুলফিকার আলী, তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান এবং অর্থ সচিব ও অনুষ্ঠান আহ্বায়ক এটিএম কাউসার হাবীব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই দশকের এই পথচলায় ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরাম শুধু একটি সংগঠন নয়- বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক বন্ধনের একটি শক্ত ভিত্তি গড়ে তুলেছে।

আয়োজকদের মতে, এই ২০ বছর পূর্তি ভবিষ্যতে সংগঠনটির আরও সুসংগঠিত ও কার্যকর পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।

সময় সংগ্রাম

সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম