ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬
সময় সংগ্রাম

বান্দরবানে এয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ, আচরণবিধি প্রতিপালনে প্রশাসনের কড়াকড়ি ।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে ৩০০ নম্বর আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আরা রিমি। জেলা প্রশাসন ও বান্দরবান জেলা পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

মতবিনিময় সভায় নির্বাচনকালীন আচরণবিধি, প্রচার-প্রচারণার নিয়ম-কানুন, প্রশাসনের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয় এবং বিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।

সভা শেষে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীক লাভ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হাতপাখা প্রতীক দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন শাপলা কলি প্রতীক পান। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহর পক্ষে তাঁর প্রতিনিধির হাতে আনুষ্ঠানিকভাবে লাঙ্গল প্রতীক তুলে দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক শামীম আরা রিমি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে, তবে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না।

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সময় সংগ্রাম

সোমবার, ২০ জুলাই ২০২৬

বান্দরবানে এয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ, আচরণবিধি প্রতিপালনে প্রশাসনের কড়াকড়ি ।

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম