ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও জেলায় প্রাণিসম্পদ খাতের চলমান কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ তারেক হোসেন।
মতবিনিময় সভায় জেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সভাকালে উপপরিচালক ডা. তারেক হোসেন ঠাকুরগাঁও জেলায় প্রাণিজ আমিষ উৎপাদনের বর্তমান অবস্থা, মাঠপর্যায়ের বাস্তবতা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত মতামত শোনেন। তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান। তিনি তার বক্তব্যে জেলার প্রাণিসম্পদ খাতে অর্জিত সাফল্য, চলমান প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।
সভা শেষে উপপরিচালক ডা. মো. তারেক হোসেন আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কারিগরি পরামর্শ প্রদান করেন।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি ঠাকুরগাঁও সদরের একটি চিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং লোকায়ন জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সম্পন্নের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালকের সরকারি সফর শেষ হয়।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন