ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সময় সংগ্রাম

তেঁতুলঝোড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

তেঁতুলঝোড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ ২৬ শে জানুয়ারি  সকালে তেঁতুলঝোড়া  ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ, সেবা প্রত্যাশী জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা গ্রাম আদালতের গুরুত্ব, কার্যক্রম, মামলা নিষ্পত্তির সহজ পদ্ধতি ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎আলোচনা সভায় আরও জানানো হয়, গ্রাম আদালতের মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারি ছোটখাটো বিরোধ নিষ্পত্তি হওয়ায় আদালতের উপর চাপ কমছে এবং গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় থাকছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর উজ্জ্বলা ক্লারা রয় ও ঠাকুর প্রসাদ রায়।

‎প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

সময় সংগ্রাম

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

তেঁতুলঝোড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ ২৬ শে জানুয়ারি  সকালে তেঁতুলঝোড়া  ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ, সেবা প্রত্যাশী জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা গ্রাম আদালতের গুরুত্ব, কার্যক্রম, মামলা নিষ্পত্তির সহজ পদ্ধতি ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎আলোচনা সভায় আরও জানানো হয়, গ্রাম আদালতের মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারি ছোটখাটো বিরোধ নিষ্পত্তি হওয়ায় আদালতের উপর চাপ কমছে এবং গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় থাকছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর উজ্জ্বলা ক্লারা রয় ও ঠাকুর প্রসাদ রায়।

‎প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানানো হয়।

সময় সংগ্রাম

সম্পাদক ও প্রকাশক: লায়ন মোঃ সাইফুল চৌধুরী
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষি সময় সংগ্রাম